জাতির উদ্দেশে মোদির ভাষণ, বিদেশি পণ্য বর্জনের আহ্বান

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রবিবার হঠাৎ করেই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়, কী নিয়ে বক্তব্য দেবেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের সময় এই ঘোষণা আসায় আলোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত ভাষণে মোদি ভারতীয়দের বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে দেশীয় পণ্যে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই মোদি দেশবাসীকে ‘স্বদেশি’ বা দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে উৎসাহিত করছেন। এরই ধারাবাহিকতায় তার দল বিজেপির কর্মী-সমর্থকেরা ইতোমধ্যে ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ড বর্জনের ডাক দিয়েছেন।

ভাষণে মোদি বলেন, “আমাদের প্রতিদিনের ব্যবহৃত বহু জিনিস বিদেশি পণ্যে ভরপুর, অথচ আমরা তা বুঝিই না। এখন সময় এসেছে এসব থেকে বের হয়ে আসার। আমাদের অগ্রাধিকার হওয়া উচিত ভারতে তৈরি পণ্য কেনা।”

তবে তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন