ইসরায়েলি দখলের অধীনে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।
রোববার (২১ সেপ্টেম্বর) পর্যায়ক্রমে তিন দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা জানায়।
প্রথমে কানাডা স্বীকৃতির ঘোষণা দেয়। এরপর অস্ট্রেলিয়া এবং সবশেষে যুক্তরাজ্য তাদের সিদ্ধান্ত জানায়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, “শান্তি প্রক্রিয়া ও দ্বিরাষ্ট্র সমাধানকে এগিয়ে নিতে আজ আমি ঘোষণা করছি যে, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।”
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে আমাদের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই সিদ্ধান্ত যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে সমন্বিত প্রচেষ্টার অংশ এবং এটি দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রয়াসকে আরও জোরদার করবে
এলএনডি/এমআর






