কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল : ট্রাম্প 

Liberty News Desk
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারে ইসরায়েল আর কোনো হামলা চালাবে না। তিনি বলেন, গত সপ্তাহে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যে ধরনের হামলা চালিয়েছিল, ভবিষ্যতে সে ধরনের পদক্ষেপ আর নেওয়া হবে না। বিষয়টি জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “কাতার আমাদের ঘনিষ্ঠ মিত্র, যদিও অনেকেই এ বিষয়ে অবগত নন। এখন থেকে নেতানিয়াহু কাতারের সঙ্গে সমন্বয় করেই এগোবেন।”

গত ৮ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে দোহায় একটি ভবনে হামাসের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করছিলেন। তখনই সেখানে ইসরায়েল হামলা চালায়। হামলার মূল লক্ষ্য ছিলেন হামাসের শীর্ষ কর্মকর্তা খলিল আল হায়া।

যদিও ওই হামলায় খলিল আল হায়া নিহত হননি, তবে হামাসের কয়েকজন সদস্য প্রাণ হারান। এ ঘটনায় কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্যসহ মোট ছয়জন নিহত হয়।

ঘটনার পর বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা শুরু হয়। হামলার কয়েক ঘণ্টা পর (৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেন, যুক্তরাষ্ট্র আগে থেকেই কাতারকে সম্ভাব্য ইসরায়েলি হামলার বিষয়ে সতর্ক করেছিল। তবে কাতার এ সতর্কবার্তার বিষয়টি অস্বীকার করে।

ওভাল অফিসে এ প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “না, আমাকে আগেভাগে কিছু জানানো হয়নি। আপনি যেমন তথ্য পেয়েছেন, আমিও তেমনভাবেই জেনেছি।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন