পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় ১২ সেনা নিহত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনা কনভয়ের ওপর জঙ্গিদের হামলায় অন্তত ১২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরে আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের বাদার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনা সূত্র জানায়, গাড়িবহরে থাকা সেনাদের লক্ষ্য করে হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। এ সময় পাল্টা অভিযানে অন্তত ১৩ জন জঙ্গি নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গুলিবিনিময় শেষে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও চার সেনা গুরুতর আহত হয়েছেন।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। তারা দাবি করেছে, অভিযানে সেনাদের কাছ থেকে অস্ত্র ও একটি ড্রোন দখল করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, হামলার পর কয়েক ঘণ্টা ধরে আকাশে সেনা হেলিকপ্টার চক্কর দিতে থাকে এবং হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

সাধারণত এ ধরনের অঞ্চলে সেনা কনভয়ের চলাচলের আগে কারফিউ জারি করা হয় এবং গোপনীয়তা বজায় রাখা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে আফগান তালেবানের উত্থানের পর থেকে পাকিস্তানি তালেবান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা আরও তীব্র করেছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসবিরোধী পদক্ষেপে আফগান অন্তর্বর্তী সরকারের সহযোগিতা প্রত্যাশা করছে তারা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন