আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১২৪, আহত ৩ হাজার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৪ জনে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে। রবিবার গভীর রাতে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৫১ জন এবং ধ্বংস হয়েছে প্রায় ৮ হাজার ঘরবাড়ি। খবর খালিজ টাইমস।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানউল্লাহ এহসান জানিয়েছেন, সোমবার কুনারের চারটি গ্রামে উদ্ধার অভিযান চালানো হয়েছে। তবে দুর্গম এলাকায় এখনও অনেক মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, “এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কতজন ধ্বংসস্তূপে চাপা পড়েছেন। দ্রুত উদ্ধার অভিযান শেষ করতে কাজ চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও সহায়তা দেওয়া হচ্ছে।”

ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলের কুনার ও নানগাহার প্রদেশ। দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মীদের কাজে লাগানো হচ্ছে।

রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার কুনার গ্রামে প্রবেশের জন্য পাহাড়ি সড়কে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে অ্যাম্বুলেন্স। পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার কাজ চলছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন