পছন্দের নারীর সঙ্গে দেখা করতে মৃত্যুর নাটক, অতঃপর…

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

নাম তার রায়ান বোর্গওয়ার্ট (৪৫)। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের বাসিন্দা এই ব্যক্তি তিন সন্তানের জনক। কিন্তু অবিশ্বাস্যভাবে নিজের পছন্দের নারীর সঙ্গে দেখা করতে নিজের মৃত্যুর নাটক করেন এবং গোপনে বিদেশে পালিয়ে যান। শেষ পর্যন্ত ধরা পড়ে এখন তাকে জেল খাটতে হচ্ছে।

প্রতিবেদনে জানা যায়, গত বছরের আগস্টে গ্রিন লেকে কায়াকিং করতে গিয়ে নিখোঁজ হওয়ার অভিনয় করেন বোর্গওয়ার্ট। প্রথমে পুলিশ এটি ডুবে যাওয়ার ঘটনা ভেবে অনুসন্ধান চালায়। প্রায় দুই মাস ধরে মরদেহ না পাওয়ায় সন্দেহ দেখা দেয়।

পরে জানা যায়, নিখোঁজ হওয়ার আগে তিনি নতুন পাসপোর্ট নিয়েছিলেন এবং উজবেকিস্তানের এক নারীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। শেষ পর্যন্ত তার অবস্থান মেলে ইউরোপের দেশ জর্জিয়ায়।

গত নভেম্বর তার সঙ্গে যোগাযোগের পর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ফেরত আনা হয় এবং গ্রেফতার করা হয়। আদালতে তিনি দোষ স্বীকার করেন। প্রসিকিউটররা ৪৫ দিনের সাজা চাইলেও বিচারক দ্বিগুণ শাস্তি দিয়ে ৮৯ দিনের কারাদণ্ড দেন।

রায়ানের নাটকে পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২ বছরের সংসার ভেঙে চার মাস আগে স্ত্রী তাকে তালাক দেন। এছাড়া পরিকল্পনার অংশ হিসেবে তিনি জীবনবিমা করেছিলেন এবং ব্যক্তিগত কিছু চিকিৎসা সিদ্ধান্তও পরিবর্তন করেছিলেন।

গ্রিন লেক কাউন্টির জেলা অ্যাটর্নি বলেন, ব্যক্তিগত স্বার্থে পরিবার ও সমাজকে বিভ্রান্ত করার পরিকল্পনা শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় তদন্তে ব্যর্থ হয়েছে। আদালতের নির্দেশে বোর্গওয়ার্টকে অনুসন্ধান অভিযানের খরচ বাবদ ৩০ হাজার ডলারও পরিশোধ করতে হয়েছে। বর্তমানে তিনি অনুতপ্ত হয়ে সংশোধনের চেষ্টা করছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন