যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় আহত অন্তত ২০

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নতুন করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে এ হামলা শুরু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার দুটি সূত্র জানিয়েছে, হামলাকারী ছিলেন কালো পোশাক পরিহিত একজন পুরুষ, যার হাতে ছিল একটি রাইফেল। অন্য কোনো অস্ত্র ব্যবহারের তথ্য এখনো পাওয়া যায়নি।

ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বন্দুকধারীকে ধরতে অভিযান চলছে। তবে হতাহতদের সঠিক সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

পুলিশ ও বিশেষ বাহিনী ঘটনাস্থলে টহল জোরদার করেছে। পাশাপাশি জরুরি চিকিৎসা সহায়তা ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন