গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে ৫ লাখ মানুষের সমবেত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ইসরায়েলের অঘোষিত রাজধানী তেল আবিবের ‘জিম্মি স্কোয়ার’ ও আশপাশের রাস্তায় প্রায় পাঁচ লাখ মানুষ সমবেত হন। তারা গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধে একটি সমন্বিত চুক্তির দাবি জানান।

গত শনিবার দেশব্যাপী ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালনের পরের দিন এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক কর্মীরাও এতে অংশ নেন। জিম্মি ও নিখোঁজদের পরিবারগুলোর ফোরাম এই আয়োজন করে। ওইদিন সারাদেশে অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ ছিল।

সমাবেশে মঞ্চে উঠে জিম্মিদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। রম ব্রাসলভস্কির বাবা বলেন, “দুই সপ্তাহ আগে আমরা জানতে পেরেছি রম এখনো জীবিত। কিন্তু সে ক্ষুধার্ত, নির্যাতিত ও আতঙ্কে রয়েছে। যুদ্ধ থামাতে হবে, অবহেলা বন্ধ করতে হবে।”

সমাবেশ শেষে আয়োজক ফোরাম জানায়, ‘ইসরায়েল অন হোল্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। তবে গত কয়েক দিনে দেশজুড়ে শত শত কর্মসূচিতে প্রায় এক মিলিয়নের বেশি মানুষ অংশ নিয়েছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন