ভারতে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণে’ নিহত ৩৮, আহত শতাধিক

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের চোশিটি গ্রামে মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সেখানে এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে।

মেঘ বিস্ফোরণ বলতে বোঝায়—হঠাৎ করে ভারী মেঘ জমে কোনো এলাকায় খুব অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাত হওয়া, যার ফলে আকস্মিক বন্যা দেখা দেয় এবং পানি নিম্নাঞ্চলের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

স্থানীয় এক কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, কিস্তওয়ার বিভাগে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। কিস্তওয়ারের একটি হাসপাতালে আহতদের আনার কাজ চলছে এবং সেখানে মানুষ ভিড় করছেন।

অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধার কার্যক্রমে জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েকদিনের ঝড়ে সড়কপথের অবস্থা খারাপ হয়ে পড়েছে। দুর্ঘটনাস্থল শ্রীনগর শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট ভারতের উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের ধারালিতে মেঘ বিস্ফোরণে অন্তত ৭০ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল। যদিও দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করেনি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন