মিয়ানমারে বেসামরিক গাড়িবহরে বিমান হামলায় নিহত ৮

Liberty News Desk
ছবি : সংগৃহীত

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের বাইরে জান্তা বাহিনী ও সামরিক অভ্যুত্থানবিরোধী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটকে থাকা একটি বেসামরিক গাড়িবহরে বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) স্থানীয় দুই বাসিন্দার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকার বিভিন্ন এলাকায় বিমান বাহিনী মোতায়েন করেছে প্রতিপক্ষ দমন করতে। এর ফলে দেশটিতে বিমান হামলা ও বেসামরিক হতাহতের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেলে মধ্যাঞ্চলীয় সাগাইং এলাকায় একটি থেমে থাকা কনভয়ের ওপর বিমান হামলা চালানো হয়, যা মান্দালয় শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরের তাং ইন গ্রামের কাছে ঘটে। এতে কয়েকটি ট্রাক ধ্বংস হয়ে যায়। একজন বাসিন্দা দাবি করেছেন, নিহতদের মধ্যে একজন বিদ্রোহীও ছিলেন। তবে এ বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরেক বাসিন্দা জানান, অনেকের দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, পুড়ে যাওয়া ট্রাক থেকে ধোঁয়া উঠছে এবং সেগুলো হামলার স্থানের ছবি বলেই ধারণা করা হচ্ছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন