ভারতে ২০০ লোকের ধর্ষণের শিকার বাংলাদেশি কিশোরীর চাঞ্চল্যকর তথ্য

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের পালঘরে মানব পাচারচক্রের কবল থেকে এক বাংলাদেশি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশের বিশেষ অভিযানে নয়গাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে ওই শিশুসহ পাঁচ নারীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক। ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বর্তমানে শিশুটিকে জুভেনাইল ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাংলাদেশ থেকে তাকে প্রথমে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করা হয়।

নওগাঁও থানার তদন্ত কর্মকর্তা বিজয় কদমের বরাতে জানা যায়, শিশুটি অভিযোগ করেছে যে গত তিন মাসে ২০০ জনের বেশি ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। পুলিশ এই অভিযোগ যাচাই করছে। শিশুটি আরও জানিয়েছে, ভারতে পৌঁছানোর পর তার পরিচিত এক নারী তাকে বিক্রি করে দেয় এবং পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে পাচার করা হয়।

পুলিশের মানব পাচারবিরোধী ইউনিট গত ২৬ জুলাই থেকে মুম্বাই, পুনে এবং আরও কয়েকটি রাজ্যে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় পালঘরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। জানা গেছে, পাচারের শিকার নারীদের মাদক খাইয়ে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হতো। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, এই পাচারচক্র সারা ভারতজুড়ে বিস্তৃত এবং সুসংগঠিত।

এনজিও হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্রাহাম মাথাই জানান, ১২ বছর বয়সী ওই মেয়েটি স্কুলে একটি বিষয়ে ফেল করার পর বাবা-মায়ের ভয়ে তার পরিচিত এক নারীর সঙ্গে পালিয়ে আসে। পরে সেই নারী গোপনে তাকে ভারতে নিয়ে গিয়ে পাচার করে দেয়।

পুলিশ কমিশনার নিকেত কৌশিক বলেন, কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং এই চক্রের সম্পূর্ণ নেটওয়ার্ক ভেঙে দিতে এমবিভিভি পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন