নাইজেরিয়ায় সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর দাবি, এতে শতাধিক সশস্ত্র ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মতে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে একাধিক অপরাধী গোষ্ঠী সক্রিয় রয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, জামফারা অঞ্চলে সেনাবাহিনী স্থল ও বিমান বাহিনী নিয়ে অভিযান চালায়।
গত রবিবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে সেনাদের দাবি, প্রায় ৪০০ সশস্ত্র ব্যক্তি একটি স্থানীয় গ্রামে হামলার প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্য পাওয়ার পর সেনারা পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেয়।
নাইজেরিয়ার প্রশাসনের তথ্য অনুযায়ী, মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, যাদের স্থানীয়ভাবে ডাকাত বা ‘ব্যান্ডিট’ বলা হয়। এসব গোষ্ঠী গ্রামে প্রবেশ করে লুটপাট চালায় এবং মাঝে মাঝে গ্রামবাসীকে হত্যাও করে। সরকার দীর্ঘদিন ধরে এদের দমন অভিযানের ঘোষণা দিয়ে আসছে।
এলএনডি/এমআর






