ইরাকে পানি শোধনাগার কেন্দ্র থেকে গ্যাস লিকেজ, অসুস্থ ৬ শতাধিক

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ইরাকের নাজাফ ও কারবালা শহরের মাঝপথে অবস্থিত একটি পানি শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়ায় ৬০০-র বেশি শিয়া তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। শ্বাসকষ্টের কারণে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৬২১ জনের মধ্যে প্রাথমিক চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

প্রতি বছর লাখো শিয়া মুসলিম কারবালায় ইমাম হুসাইনের মাজার জিয়ারত করতে যান এবং আরবাঈন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। দুর্ঘটনাটি এ বছরের আরবাঈনের তীর্থযাত্রার সময় ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, কারবালা-নাজাফ সড়কের ওই পানি শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক হওয়ার কারণেই এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দীর্ঘদিনের যুদ্ধ, সংঘাত ও দুর্নীতির কারণে ইরাকের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। নিরাপত্তা বিধি উপেক্ষার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। এর আগে গত জুলাইয়ে কুত শহরের একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ জনের বেশি প্রাণ হারান।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন