যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ছোট আকারের বিমান অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা চারজন আরোহীর সবাই মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে অ্যারিজোনার চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এপির এক প্রতিবেদনে বলা হয়, নিউ মেক্সিকোর আলবুকার্ক শহর থেকে ছেড়ে আসা বিচক্রাফ্ট কিং এয়ার ৩০০ মডেলের বিমানটি সিএসআই এভিয়েশন কোম্পানির মালিকানাধীন ছিল। এতে ছিলেন দুই পাইলট ও দুইজন চিকিৎসা সহকারী।
দুপুরে চিনলে বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ফলে বিমানে থাকা কারও বেঁচে ফেরা সম্ভব হয়নি।
নাভাজো ডিপার্টমেন্ট অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরিচালক শেরেন স্যান্ডোভাল জানান, বিমানে থাকা স্বাস্থ্যকর্মীরা চিনলের ফেডারেল ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে এক রোগীকে জরুরি চিকিৎসার জন্য আলবুকার্কে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD






