পুরো গাজা দখলের সিদ্ধান্ত নেতানিয়াহুর

Liberty News Desk
ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চান— এমন ইঙ্গিত দিচ্ছে দেশটির প্রধান সংবাদমাধ্যমগুলো।

দ্য জেরুজালেম পোস্ট, চ্যানেল ১২ এবং ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের বাস্তবায়ন হলে ইসরায়েলি সেনাবাহিনী গাজার সর্বত্র অভিযান পরিচালনা করবে, এমনকি সেখানে যেখানে হামাসের হাতে আটক বন্দিরা অবস্থান করছেন বলে ধারণা করা হয়।

চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক আমিত সেগা জানিয়েছেন, নেতানিয়াহুর কার্যালয়ের একজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, “এই সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।”

ওই কর্মকর্তা বলেন, “হামাস যদি পুরোপুরি আত্মসমর্পণ না করে, তাহলে তারা আর কোনো জিম্মি মুক্তি দেবে না। আর ইসরায়েলও পিছু হটবে না। এখন যদি আমরা কার্যকর পদক্ষেপ না নিই, তাহলে জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়বে এবং গাজা হামাসের দখলেই থেকে যাবে।”

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্ভাব্য এই পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এর বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, ‘এই পরিকল্পনা বাস্তবায়নের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা হয় চাপ তৈরির কৌশল হিসেবে হোক বা আন্তর্জাতিক প্রতিক্রিয়া মাপার পরীক্ষামূলক প্রচেষ্টা, কিংবা সত্যিকার কোনো পদক্ষেপ, যাই হোক না কেন।’

অপরদিকে, এই বিষয়ে আল জাজিরার অনুসন্ধান সত্ত্বেও নেতানিয়াহুর কার্যালয় থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

শেয়ার করুন