মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি

Liberty News Desk
সংগৃহীত ছবি

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনাটি শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটে।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আদলি মাত দাউদের বরাত দিয়ে জানা গেছে, নিহতরা হলেন মো. সাব্বের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। তারা ঘটনাস্থলেই মারা যান।

তদন্তে জানা গেছে, তারা টয়োটা আভাঞ্জা গাড়িতে কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন মো. হাবিব বিসাস (৪৫) এবং মণিরাম চন্দ্র বাস (৪০)। তাদের স্থানীয় টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। ঘটনার তদন্ত চলছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

শেয়ার করুন