ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরদিনই ভারত ও রাশিয়ার সম্পর্ক নিয়ে তীব্র মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নয়াদিল্লি ও মস্কোর ঘনিষ্ঠতা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। বরং দুই দেশ চাইলে তাদের “মৃতপ্রায় অর্থনীতি একসঙ্গে ‘গোল্লায়’ নিয়ে যেতে পারে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তা নিয়ে আমার কিছু আসে যায় না। তারা চাইলে তাদের মৃতপ্রায় অর্থনীতি একসঙ্গে ডুবাতে পারে।”
তিনি আরও লেখেন, “আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি। তাদের শুল্ক হার অনেক বেশি। একইভাবে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেও কার্যত কোনো বাণিজ্য নেই। আসুন, এই অবস্থাটাই বজায় রাখি।”
ভারতের গণমাধ্যম জানিয়েছে, নয়াদিল্লি-মস্কো সামরিক চুক্তি নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ। আর এ কারণেই ভারতের পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন তিনি। শুধু শুল্কেই থেমে না থেকে ট্রাম্প জানিয়েছেন, ১ আগস্ট থেকে রাশিয়ার কাছ থেকে জ্বালানি ও অস্ত্র কেনার কারণে ভারতকে জরিমানা করা হবে।
এই শুল্ক ও জরিমানার প্রভাব ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প যে “অস্পষ্ট জরিমানার” কথা বলেছেন, তার প্রকৃতি ও শর্ত পরিষ্কার না হওয়ায় পুরো প্রভাব এখনই নির্ধারণ করা যাচ্ছে না।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই অবস্থান ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কে উত্তেজনা তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে পারে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






