ফের ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি

Liberty News Desk
ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে সরাসরি এই হুমকি দেন। একই সঙ্গে ইরানে সম্ভাব্য নতুন হামলারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোববার (২৭ জুলাই) এক প্রতিবেদনে আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রী কাটজ ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, ইরান যদি তাদের আগ্রাসন চালিয়ে যায়, তাহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হবে, এমনকি খামেনিকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।

দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনের সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেন, “আমি এখান থেকেই খামেনিকে বলতে চাই, যদি ইসরায়েলকে হুমকি দেওয়া বন্ধ না করেন, তাহলে তেহরানে আবারও আমাদের হামলা হবে, এবং এবার আপনি নিজেই আমাদের লক্ষ্য হবেন।”

এই বক্তব্যটি ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথে প্রকাশিত হয়েছে। তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এই হুমকির জবাব দেয়নি।

এর আগে ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালালে দুই দেশের মধ্যে টানা ১২ দিন সংঘাত চলে। তেহরান পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।

শেষ পর্যন্ত ২৪ জুন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই পক্ষ।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন