ইসরাইলি এক পর্যটকের কান ছিড়ে ফেললেন সিরীয় নাগরিক

Liberty News Desk
সংগৃহীত ছবি

গ্রিসের এক সৈকতে সিরিয়ার এক নাগরিক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার ঘটনা ঘটিয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, স্টাভ বেন-সুসান নামের ওই পর্যটক অ্যাথেন্সের বলিভার সৈকতে স্ত্রীসহ ঘুরতে যান। সেখানে আরেক ইসরায়েলি দম্পতির সঙ্গে কথোপকথনের সময় এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করেন এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস’—এমন স্লোগান দিতে থাকেন।

পরবর্তীতে ওই ব্যক্তি শারীরিকভাবে আক্রমণ করে বেন-সুসানের কান ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ উঠে। আহত বেন-সুসানকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকেই তিনি গণমাধ্যমকে ঘটনাটি জানান।

বর্ণবৈষম্যমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রিস পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আহত বেন-সুসানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি বালু ছুড়ে মারেন, তখন বেন-সুসান তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে ওই ব্যক্তিকে সৈকত থেকে সরিয়ে দেন। তবে ঘণ্টাখানেক পর ঘটনাস্থলের বাইরে ফের আক্রমণ করে বসে ওই ব্যক্তি। এবার সে বেন-সুসানের স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়তে চাইলে বেন-সুসান বাধা দেন। তখনই সিরিয়ান নাগরিকটি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এটি গত ক’দিনে গ্রিসে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ঘটে যাওয়া তৃতীয় বড় আক্রমণ। এর আগে রোডস দ্বীপে ইসরায়েলি কিশোরদের ওপর হামলা ও সাইরোসে একটি ইসরায়েলি মালিকানাধীন ক্রুজ জাহাজকে নোঙর করতে বাধা দেওয়া হয়।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন