মাঝ আকাশে বিমানে মৃত্যুর পর যাত্রীর লাশ উধাও

Liberty News Desk
ফাইল ছবি

তুরস্কের ইস্তাম্বুল থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো যাওয়ার পথে একটি যাত্রীবাহী বিমানে এক যাত্রী মারা যান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ফ্লাইটটি শিকাগোতে জরুরি অবতরণ করে। কিন্তু বিস্ময়করভাবে বিমান থেকে ওই যাত্রীর মরদেহ উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি—এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি।

এক প্রতিবেদনে বলা হয়, টার্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ১৩ জুলাই গ্রিনল্যান্ডের আকাশসীমায় পৌঁছালে এক যাত্রীর শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। প্রথমে বিমানটি আইসল্যান্ডে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তবে পরে যাত্রীটি মারা গেলে ফ্লাইটটি সরাসরি যুক্তরাষ্ট্রের শিকাগো ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানটি ১৩ জুলাই মাঝ আকাশে যাত্রীর মৃত্যুর পর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হারে বিমানবন্দরে জরুরি অবতরণ করে। নিয়ম অনুযায়ী, মরদেহটি কুক কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তরে নেওয়ার কথা ছিল। তবে প্রতিষ্ঠানটির মুখপাত্র নাতালিয়া দেরেভানি জানিয়েছেন, তাদের কাছে এ ধরনের কোনো মরদেহ পৌঁছায়নি।

টার্কিশ এয়ারলাইন্সের সানফ্রান্সিসকো স্টেশন ম্যানেজার জানিয়েছেন, অন্য সব যাত্রীকে গন্তব্যে পাঠানো হয়েছে। কিন্তু মৃত ব্যক্তির পরিচয়, মৃত্যুর কারণ বা মরদেহের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

বিমান সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে মরদেহের হদিস বা পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, যা এই ঘটনাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত করেছে।

ঘটনাটিকে ‘মেডিকেল ইমারজেন্সি’ হিসেবে বর্ণনা করা হলেও, মরদেহ হারিয়ে যাওয়াকে ঘিরে জনমনে প্রশ্ন উঠছে—মধ্য আকাশে কী ঘটেছিল, আর মরদেহ কোথায় গেল?

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন