ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রকেট লাঞ্চার দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগে ৭৩ বছর বয়সী এক নারীকে আটক করেছে দেশটির পুলিশ। ওই নারী গুরুতর অসুস্থ এবং তার রোগটি আরোগ্যযোগ্য নয় বলে জানা গেছে।
প্রসিকিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা তেল আবিবের বাসিন্দা এই নারী ‘টার্মিনালি ইল’—অর্থাৎ এমন একটি জটিল রোগে আক্রান্ত, যার চিকিৎসা সম্ভব নয় এবং মৃত্যুঝুঁকি অবশ্যম্ভাবী।
অভিযোগে বলা হয়, অসুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যাচেষ্টা করার সিদ্ধান্ত নেন তিনি। তার দাবি, তিনি নিজের জীবন উৎসর্গ করে ইসরায়েলকে ‘মুক্ত’ করতে চান।
অভিযোগ অনুযায়ী, ওই নারী এক সহকর্মীকে হত্যাচেষ্টার পরিকল্পনার কথা জানিয়ে রকেটচালিত গ্রেনেড কেনার জন্য সাহায্য চেয়েছিলেন। একই সঙ্গে নেতানিয়াহুর চলাফেরা, কর্মসূচি ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য সহায়তা চান।
তবে ওই সহকর্মী তার প্রস্তাবে রাজি না হয়ে তাকে থামানোর চেষ্টা করেন। পরে বুঝতে পারলে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এর ভিত্তিতে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
প্রসিকিউশন জানায়, তিনি এখনও বিপজ্জনক অবস্থায় আছেন এবং ‘শহীদ’ হতে রাজি বলে দাবি করেছেন। এজন্য তাকে গৃহবন্দি রাখার আবেদন করা হয়েছে।
এর আগে ২০২৪ সালে এক ইসরায়েলি পুরুষ সামাজিক মাধ্যমে নেতানিয়াহুকে হত্যার হুমকি দেওয়ার পর গ্রেপ্তার হন।
ইসরায়েলে রাজনৈতিক হত্যাকাণ্ড বিরল নয়। ১৯৯৫ সালে প্রধানমন্ত্রী ইৎসহাক রবিনকে এক উগ্র ডানপন্থি হত্যার মাধ্যমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কারণ তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিচুক্তির পক্ষে ছিলেন।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






