ভারতে এয়ার ইন্ডিয়ার বিমানে অগ্নিকাণ্ড

Liberty News Desk
ফাইল ছবি

হংকং থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুনের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২২ জুলাই) এয়ার ইন্ডিয়ার এআই-৩১৫ ফ্লাইটটি অবতরণের পরপরই এপিইউতে আগুন ধরে যায় বলে বিবৃতিতে জানানো হয়।

দেশটির এই বিমান সংস্থা বলেছে, যাত্রীরা বিমান থেকে বের হওয়ার সময় আগুন ধরে যায়। তবে বিমানের সব আরোহী ও কেবিন ক্রু নিরাপদে নেমে আসেন। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানের ফায়ার সিস্টেমে আগুন শনাক্ত হওয়ার পরপর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এপিইউ।

এয়ার ইন্ডিয়া জানায়, আগুনের এ ঘটনায় দু’ইঞ্জিনবিশিষ্ট এয়ারবাস এ৩২১ বিমানের ‘কিছু ক্ষতি’ হয়েছে।

এই ঘটনা তদন্তের ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে।

সূত্রঃ এনডিটিভি

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন