ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে কেএম বার্সেলোনা ভিএ নামের একটি যাত্রীবাহী জাহাজে ঘটল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জাহাজটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিল। আগুনের আতঙ্কে অনেকে জাহাজ থেকে সমুদ্রের পানিতে লাফ দেন। এই ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুলাই) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। জাহাজটি মানাডো বন্দরের উদ্দেশে যাওয়ার সময় উত্তর মিনাহাসা রিজেন্সির তালিস দ্বীপের কাছাকাছি আসলে এতে আগুন লাগার ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে জানা যায়, এখন পর্যন্ত ২৮৪ জনকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এদিকে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আগুন লাগা জাহাজ থেকে সমুদ্রের পানিতে যাত্রীদের লাফিয়ে পড়ার একটি ভিডিও। এতে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলছে যাত্রীবাহী সেই জাহাজটি। লেলিহান আগুনের শিখা থেকে বাঁচতে জাহাজের ডেকে ভিড় জমিয়েছেন অনেক যাত্রীরা। অনেককে আবার আতঙ্কে জাহাজ থেকে পানিতে লাফিয়ে পড়তেও দেখা গিয়েছে। শিশুদের কোলে নিয়েও ঝাঁপিয়ে পড়েন কেউ কেউ। একটি ফুটেজে দেখা গিয়েছে সমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে যাত্রীদের লাইফ জ্যাকেট পড়তে সাহায্য করছেন জাহাজে দায়িত্বরত কর্মীরা।
বিপদের বার্তা পেয়ে বিপদগ্রস্ত কেএম বার্সেলোনা ভিএ-এর কাছে পাঠানো হয় আরো তিনটি জাহাজকে। ক্রুজটির আগুন নিভিয়ে যাত্রীদের উদ্ধার করে জাহাজগুলো। আশপাশে থাকা মাছ ধরার নৌকাগুলোও যাত্রীদের উদ্ধার কাজে সাহায্য করেন।
এ পর্যন্ত অন্তত ৫ জন যাত্রীর মৃত্যু খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত, ১৫০ যাত্রীকে সুরক্ষিত ভাবে উদ্ধার করা সম্ভব হয়। অন্যদিকে, জাহাজটি আগুনে পুড়ে গেছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






