ভারতের হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিলাই গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে এক তরুণীকে দুই ভাই মিলে একসঙ্গে বিয়ে করেছেন। এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, বর ও কনের পরিবার দাবি করেছে যে এটি তাদের সম্প্রদায়ের বহু পুরোনো প্রথা এবং তারা এই প্রথা অনুসারেই বিয়ের আয়োজন করেছেন।
রোববার (২০ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ১২ জুলাই হিমাচল প্রদেশের সিরমাউর জেলার ট্রান্স-গিরি এলাকায় তিন দিন ধরে চলে এই বিয়ের অনুষ্ঠানিকতা। যেখানে শত শত আমন্ত্রিত অতিথি, পাহাড়ি গান, ঐতিহ্যবাহী খাবার এবং উৎসবের আমেজ ছিল। এতে গান-বাজনা, লোকনৃত্য এবং উৎসবমুখর পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
প্রতিবেদনে বলা হয়, কনে সুনীতা চৌহান এবং বর প্রদীপ ও কপিল নেগি বলেছেন, তারা কোনো ধরনের চাপ ছাড়াই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রদীপ সরকারি চাকরি করেন আর কপিল কাজ করেন বিদেশে। তারা হিমাচলের ‘হাট্টি’ সম্প্রদায়ের সদস্য। এই সম্প্রদায়ের মধ্যে একসময় এক নারীকে দুই ভাই মিলে বিয়ে করার রীতিনিতি প্রচলিত ছিল, যার নাম ‘হাট্টি পলিয়ান্দ্রি’। এমন বিয়েতে দুই স্বামী ও স্ত্রী একসঙ্গে সম্মিলিতভাবেই সংসার করেন।
কনে সুনীতা বলেন, প্রথা সম্পর্কে আমি সচেতন ছিলাম। কোনো চাপ ছাড়াই আমি এই বিয়েতে রাজি হয়েছি।
প্রদীপ বলেন, আমরা আমাদের প্রথা নিয়ে গর্ব করি। তাই গোপনে নয়, সম্মানের সঙ্গে সবাইকে জানিয়ে বিয়েটা করেছি। সিদ্ধান্তটা ছিল আমাদের তিনজনের সম্মিলিত।
কপিল বলেন, আমি দেশে না থাকলেও আমরা একত্রে আমাদের স্ত্রীর পাশে আছি-ভালোবাসা, স্থিতিশীলতা ও দায়িত্ব নিয়ে।
উল্লেখ্য যে, হাট্টি সম্প্রদায়কে তিন বছর আগে ভারতের তপশিলি জনজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয় সূত্র বলছে, শুধু বাধানা গ্রামেই গত ছয় বছরে এমন অন্তত পাঁচটি বিয়ের উদাহরণ পাওয়া গেছে। তাই সম্প্রদায়ের অনেকে বলছেন, এমন ঘটনা এখন খুব একটা প্রচলিত নয়।
সূত্র : এনডিটিভি
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






