যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে পূর্ব হলিউডের সান্তা মনিকা বুলেভার্ডে ঘটনাটি ঘটে। খবর পেয়ে লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। তারা এক বিবৃতিতে চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক দাবি করেছেন। ১০ জনেরও বেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের চিকিৎসা চলছে।
এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। অভিযুক্তের ব্যাপারেও কোনো তথ্য জানায়নি পুলিশ। রয়টার্স, দ্য টাইমস অব ইসরায়েল ও দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, তারা ঘটনার কারণ জানার চেষ্টা করছেন। কর্তৃপক্ষ বিস্তারিত জানালে প্রতিবেদন আপডেট করা হবে।
তখন প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কালো রঙের গাড়ি এলোমেলোভাবে চলছিল এবং হঠাৎ করেই সেটি উৎসবস্থলে ঢুকে পড়ে। হাজারো মানুষ তখন উৎসবে উপস্থিত ছিলেন। এক প্রত্যক্ষদর্শী ও খাবারের ট্রাকের মালিক, ইয়োসেব ভারদেহ বলেন, আমি শুধু একটি ইঞ্জিনের আওয়াজ শুনতে পেলাম, বাইরে এসে দেখি রাস্তার মাঝে শুধু শরীর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






