ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স, জরুরি অবস্থা জারি

Liberty News Desk
ছবি: সংগৃহীত

ফ্রান্সের মার্সেই শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে প্রায় ৫৯৩ একর এলাকা জুড়ে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুজন দমকলকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) পরিস্থিতি মোকাবিলায় একাধিক হেলিকপ্টার এবং প্রায় এক হাজার দমকলকর্মী মাঠে কাজ করছে।

এর এক সপ্তাহ আগে মার্সেইর কাছে আরেকটি দাবানল ছড়িয়ে পড়েছিল, যার ফলে অনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং নিকটবর্তী বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, কারণ নিম্ন তাপমাত্রা এবং বাড়তি আর্দ্রতা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছে।

আঞ্চলিক জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, শুক্রবার সকালে দাবানল আক্রান্ত এলাকার চারপাশ ঘিরে ফেলা হলেও তীব্র বাতাস ও উচ্চ তাপমাত্রার পূর্বাভাসে পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে।

আঞ্চলিক দমকল বাহিনীর উপপরিচালক কর্নেল পিয়ের বেপোয়া জানিয়েছেন, ১৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং দমকলকর্মীরা ১৫০টি বাড়ি ও বনাঞ্চলের কিছু অংশ রক্ষা করতে সক্ষম হয়েছেন। তবে ঘন উদ্ভিদের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা উদ্ধার কাজকে ব্যহত করে তুলেছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ১২০টি বাড়ি সরাসরি হুমকির মুখে ছিল, তবে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গ্রীষ্মকালে ফ্রান্সে বেশ কিছু এলাকা দাবানলের উচ্চঝুঁকিতে থাকে। জলবায়ু পরিবর্তনজনিত তাপপ্রবাহ ও খরার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এসব অঞ্চলে দাবানলের সংখ্যা বেড়েছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন