‘ডেথ সেলে’ বন্দি রাখা হয়েছে ইমরান খানকে: পিটিআই

Liberty News Desk
ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে কারাগারের একটি তথাকথিত ‘ডেথ সেল’-এ অমানবিকভাবে বন্দি রাখা হয়েছে বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

দলের দাবি, খানের সঙ্গে আইনজীবী ও ঘনিষ্ঠ আত্মীয়দের দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। এ ঘটনাকে তারা মানবাধিকার লঙ্ঘন এবং আদালতের নির্দেশ অমান্য করার শামিল বলে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। বৃহস্পতিবার পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে আনেন।

তিনি জানান, ইমরান খানকে প্রতিদিন ২২ ঘণ্টা একটি ছোট কক্ষে একা আটকে রাখা হচ্ছে। শুধু তাই নয়, তার পত্রিকা, টেলিভিশন কিংবা বই পড়ার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এমনকি আদালতের অনুমোদন থাকা সত্ত্বেও তার নির্ধারিত ছয়জনের মধ্যে কারও সঙ্গেও দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না।

সংবাদ সম্মেলনে আকরাম বর্তমান সরকারের অর্থনৈতিক নীতিরও কড়া সমালোচনা করে অভিযোগ আনেন। তিনি জানান, গত ১৫ মাসে পেট্রোলের দাম বেড়েছে ৮২ শতাংশ, যেখানে পিটিআই সরকারের সময়ে মাত্র ৫১ রুপি বেড়েছিল। তার অভিযোগ, বর্তমান সরকার ভর্তুকি তুলে দিয়ে পেট্রোলের দাম ২২০ রুপিতে নিয়ে গেছে, যা জনগণের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

তথ্যসূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন