সৌদি আরবের নাজরান এলাকায় অসামাজিক কার্যকলাপের দায়ে ১২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৫ জুলাই) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন। তারা সবাই একটি আবাসিক ফ্ল্যাটে অবৈধভাবে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন বলে তথ্য দেয় কর্তৃপক্ষ।
এই অভিযানে নাজরান পুলিশ, বিশেষ টাস্ক ফোর্স এবং মানব পাচারবিরোধী সংস্থা একইসঙ্গে কাজ করেছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং পরবর্তীতে তাদের পাবলিক প্রসিকিউশনে (সরকারি অভিশংসন বিভাগে) হস্তান্তর করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজে নৈতিকতা রক্ষা এবং মানব পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






