সংকটে ইসরাইল সরকার, একঘরে হয়ে যাচ্ছে নেতানিয়াহু

Liberty News Desk
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। 

ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এরকম সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। 

এর ফলে ১২০ আসনবিশিষ্ট নেসেটে (সংসদ) নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা এখন মাত্র ৬১ আসনে নেমে এসেছে। এতে তার সরকার একটি নড়বড়ে অবস্থায় পর্যবসিত হলো। ইউটিজের সাতজন সদস্যের মধ্যে ছয়জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

এর এক মাস আগেই দলের চেয়ারম্যান ইৎজাক গোল্ডনফ পদত্যাগ করেন। ইউটিজে দলটি মূলত দেগেল হাতোরাহ ও আগুদাত ইসরাইল নামক দুটি উপদলের সমন্বয়ে গঠিত। 

দেগেল হাতোরাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রধানদের সঙ্গে আলোচনার পর এবং ‘সরকারের পক্ষ থেকে পবিত্র ইয়েশিভা শিক্ষার্থীদের অধ্যয়নের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি বার বার লঙ্ঘিত হওয়ার’ কারণে তাদের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

গোল্ডনফের একজন মুখপাত্রও নিশ্চিত করেছেন, মোট সাতজন ইউটিজে সংসদ সদস্য সরকার ছাড়ছেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন