ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। ধসের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং এখনও তা চলমান রয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এক নারী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করে জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকাল ৭টা ৪ মিনিটে ওয়েলকাম থানায় ঈদগাহের কাছে চারতলা ভবন ধসের খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় ভবনের চারতলা সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, এবং কতজন এখনো আটকা আছেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






