ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬

Liberty News Desk
ফাইল ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় নতুন করে আবারো রক্ত ঝরেছে। শুক্রবার (১১ জুলাই) দেশটির আল-নাবাতিয়া শহরে চালানো এ হামলায় অন্তত ৬ জন হতাহত হয়েছেন বলে জানিয়েছে ইরানভিত্তিক সংবাদগণমাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি থাকলেও সাম্প্রতিক এই হামলায় আবারও ওই অঞ্চলের উত্তেজনাকে উসকে দিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,  লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আল-নাবাতিয়ায় একটি গাড়িতে ইহুদিবাদী সরকারের (ইসরাইল) ড্রোন হামলায় ৫ জন নিহত এবং একজন মারাত্মকভাবে আহত হয়েছে।

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেওে ইসরাইলি সরকার দেশটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং এর সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।  দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ অঙ্গীকার করেছে যে তারা অস্ত্র সমর্পণ করবে না, অন্যদিকে লেবাননের সরকারও ইসরাইলি সরকারের আগ্রাসন নিয়ে নীরবতা অবলম্বন করছে।

দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জানিয়েছেন, লেবাননের বর্তমানে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার কোন রকম পরিকল্পনা নেই। 

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন