যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ব্রিকস জোটের ১১টি দেশের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রবিরোধী নীতিতে যারা ব্রিকস-এর সঙ্গে একমত হবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
রোববার নিজের Truth Social প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, “যেকোনো দেশ যারা ব্রিকস-এর মতো যুক্তরাষ্ট্রবিরোধী নীতিতে নিজেদেরকে একীভূত করবে, তাদের পণ্যের ওপর অতিরিক্ত ১০% শুল্ক বসানো হবে। এই নীতিতে কোনো প্রকার ব্যতিক্রম থাকবে না।”
তিনি আরও জানান, সোমবার (৭ জুলাই) দুপুর ১২টা (স্থানীয় সময়) থেকে বিভিন্ন দেশের উদ্দেশ্যে প্রথম দফার শুল্ক ও বাণিজ্য চুক্তি সংক্রান্ত চিঠি পাঠানো শুরু হবে। ট্রাম্প বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত চিঠি এবং/অথবা চুক্তি সোমবার দুপুর ১২টা থেকে পাঠানো শুরু হবে।”
উল্লেখ্য, ব্রিকস জোটে বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনসহ মোট ১১টি দেশ সদস্য হিসেবে রয়েছে। ট্রাম্পের এমন ঘোষণাকে আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






