তুরস্কে ভয়াবহ দাবানলের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১০ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া শুক্রবার (৪ জুলাই) এ তথ্য জানান।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্কের পশ্চিম উপকূলীয় প্রদেশ ইজমির। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে অগ্নিনির্বাপক কয়েকটি দল।
দেশটির বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি বলেন, ‘যে দশটি দাবানলের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল তার মধ্যে ৯ টিই শুক্রবারের মধ্যে নিয়ন্ত্রণে এসেছে। আর দক্ষিণ-পূর্ব হাতায় প্রদেশে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কর্তৃপক্ষের মতে, গত ২৬ জুন থেকে শুরু হওয়া ৬৫টি অগ্নিকাণ্ডের মধ্যে কয়েকটি বনাঞ্চলের কাছে ওয়েল্ডিং এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহার এবং বাগানের বর্জ্য পোড়ানোর কারণে ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, গত সপ্তাহে দেশজুড়ে ছড়িয়ে পড়া দাবানলের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া আরও ১৫ জন সন্দেহভাজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান ইয়েরলিকায়া।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






