ইসরাইলকে রক্ষায় ৮১০ মিলিয়ন ডলার নিঃশেষ যুক্তরাষ্ট্রের

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

ইসরাইলের প্রতিরক্ষা জোরদার করতে ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে উন্নত ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ১২ দিনের এই রক্তাক্ত সংঘাতে থাড’র ১৫ থেকে ২০ শতাংশ ব্যবহার করা হয়।

মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে, সংঘাতের সময় ৬০-৮০টি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল। একটি থাড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ ১২-১৫ মিলিয়ন ডলার, তাই এই ইন্টারসেপ্টরের মোট খরচ ৮১০ মিলিয়ন থেকে ১.২১৫ বিলিয়ন ডলারের মধ্যে।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে ইসরাইলে পুনরায় থাড মজুত করে।ইরান তার পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের বিভিন্ন শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।  এর মধ্যে ছিল ‘গাদর’, ‘এমাদ’, ‘খেইবার শেকান’ এবং ‘ফাত্তাহ-১’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো মডেল, এটি ১৫ ম্যাক বেগে ভ্রমণ করে যার ফলে এটিকে আটকানো কঠিন।

থাড সিস্টেমটি উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলোর ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোকাবিলার জন্য ডিজাইন করা হয়েছিল।

এলএনডি/এনই

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন