পাকিস্তানে আত্মঘাতি হামলায় ১৬ সেনা নিহত

Liberty News Desk
ফাইল ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা কনভয় লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গী বাহিনী। শনিবারের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন সেনা সদস্য। পাকিস্তানি সরকারের সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণে আহত হয়েছেন ১০ জন সেনা এবং ১৯ জন সাধারণ নাগরিক।

এএফপিকে বলেন, ‘‘সেনা কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক আত্মঘাতী জঙ্গি।’’ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের ফলে ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে দু’টি বাড়ির ছাদ উড়ে গিয়েছে। ছয়টি শিশু আহত হয়েছে।

তবে এই এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সক্রিয় রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি।

গত মার্চে এই দক্ষিণ ওয়াজিরিস্তানেই জান্ডোলা চেকপোস্টের কাছে সেনা শিবির লক্ষ্য করে হামলা চালায় টিটিপি। তারপরেই অভিযানে নেমে ১০ জন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করে পাক সেনা।

মার্চেই গুডালার এবং পিরু কুনরির কাছে জাফর এক্সপ্রেসে হামলা করে বালোচ লিবারেশন আর্মি। তাতে প্রাণ যায় ২১ জন যাত্রী এবং চার জন আধাসেনা বাহিনীর।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন