ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

Liberty News Desk
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

ইসরাইলকে মার্কিন সাহায্য মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেন।

সের্গেই রিয়াবকভ সতর্ক করে বলেন, ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা দেয়া হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যেতে পারে। সেজন্য ইসরাইলকে সামরিক সহায়তা সরবরাহ করা, এমনকি বিষয়টি বিবেচনার টেবিলেও নেয়া যাবে না।

তিনি আরোও বলেন, মস্কো ইসরাইল ও ইরানের সাথে যোগাযোগ রাখছে।

উল্লেখ্য যে, ইরান ও ইসরাইলের মধ্যে ছয় দিন ধরে বিমান যুদ্ধ চলছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন