সোমবার ভোররাতে ইসরায়েলের বাট ইয়াম শহরে ইরান থেকে চালানো একাধিক হামলা এবং প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। সিএনএনের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পাদক নিক রবার্টসন জানান, তিনি সেখানে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং বাতাসে স্পষ্টভাবে বিস্ফোরকের গন্ধ টের পেয়েছেন।
তিনি বলেন, “যেটা এখানে অনুভব করা যাচ্ছে, সেটা হলো বিস্ফোরক বা করডাইটের গন্ধ—যেটা একদমই স্বাভাবিক নয়। এটি বোঝায় কতটা বিপুল পরিমাণ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।”
তেল আবিব সংলগ্ন এই এলাকায় বড়সড় এক বিস্ফোরণের শব্দ শোনা যায় রবার্টসনের অবস্থান থেকে বেশি দূরে নয়। একাধিক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে। জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
রবার্টসন বলেন, “এটি ছিল একেবারেই তীব্র একটি রাত। দেশের অনেক মানুষ ঘুম থেকে জেগে উঠে ছোটাছুটি শুরু করেছেন, শুধু শব্দে নয়, বরং আশ্রয়ের খোঁজে ছুটতে বাধ্য হয়েছেন।”
এই হামলা ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






