পুরোদমে সংঘাতে জড়িয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরায়েল। বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর শুক্রবার রাত থেকে পাল্টা হামলা চালানো শুরু করেছে ইরানও। তবে ইসরায়েলের ওপর ইরানের এই হামলা বন্ধে তিন মিত্রদেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স যদি সাহায্য করে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরান তিন পশ্চিমা মিত্রকে সতর্ক করে দিয়েছে যে, যদি তারা ইসরায়েলের ওপর হামলা বন্ধ করতে সাহায্য করে তবে এই অঞ্চলে তাদের ঘাঁটি এবং জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করা হবে।
একটি সরকারি বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি মেহর সংবাদ সংস্থা সাফ জানিয়ে দিয়েছে, ‘যদি কোনো দেশ ইসরায়েলের ওপর ইরানের আক্রমণ প্রতিহত করতে অংশগ্রহণ করে, তাহলে তাদের পারস্য উপসাগরীয় দেশগুলিতে অবস্থিত সামরিক ঘাঁটি, পারস্য উপসাগর ও লোহিত সাগরে চলাচল করা জাহাজ এবং নৌযানকে ইরানি বাহিনী লক্ষ্যবস্তু করবে।’
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, পুরোদমে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত ইরানের ৭৮ জন নিহত ও ৩২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ বেশ কিছু কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী আছেন। অন্যদিকে, ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের তিনজন নিহত এবং অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






