ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বব্যাপী নিজেদের সব কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। সেইসঙ্গে বিভিন্ন দেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার ও ইহুদি বা ইসরায়েলি কোনো চিহ্ন প্রদর্শন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে দেশটি। খবর রয়টার্সের।
আজ শুক্রবার (১৩ জুন) নিজেদের দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করেছে দেশটি। এতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েল তার বৈদেশিক মিশনগুলো সাময়িকভাবে বন্ধ করছে এবং কনস্যুলার সেবাও আপাতত দেয়া হবে না। দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে— সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। তিনি জানান, জার্মানিতে অবস্থিত ইহুদি ও ইসরায়েলি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্টকহোমের গ্রেট সিনাগগের বাইরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, যা চোখে পড়ার মতো। সিনাগগটির কাছে একটি পুলিশ ভ্যান ও একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এর আগে ইসরায়েল জানায়, তারা ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা চালিয়েছে এবং দেশটির একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। এটি তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা থেকে বিরত রাখার একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






