বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা : পরীমণি

Liberty News Desk
সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সক্রিয়। ব্যক্তিগত অনুভূতি প্রকাশে তিনি কখনোই সংকোচ করেন না। এবার অকৃতজ্ঞ মানুষের আচরণ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

পরীমণির ভাষ্য, যাদের বিপদে তিনি পাশে দাঁড়ান, অনেক সময় তারাই উল্টো তাকে সমস্যায় ফেলে দূরে সরে যান। যদিও পোস্টে কাউকে সরাসরি দায়ী করেননি তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, মানুষের দুঃসময়ে আমার দরজাই যেন সবার জন্য খোলা থাকে। অথচ ঠিক তারাই আমাকে বিপদে ফেলে পালিয়ে যায়।

তবে এসব ঘটনায় হতাশ নন উল্লেখ করে তিনি আরও বলেন, আমি বদলে যেতে পারিনি—না আমার মানবিকতা, না আমার বিবেক। এ কারণেই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার শক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

এদিকে, সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধনে গিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। সেখানে তার পরনে ছিল সবুজ রঙের স্লিভলেস ডিপনেক গাউন। মফস্বল শহরে এমন পোশাক নিয়ে উপস্থিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সমালোচনা করেন এবং ছবি-ভিডিও শেয়ার করেন।

কাজের দিক থেকে জানা গেছে, নতুন বছরে শুরু হতে যাচ্ছে পরীমণির নতুন সিনেমা ‘গোলাপ’-এর শুটিং। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন নিরব। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করছেন সামছুল হুদা এবং চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত আরেকটি সিনেমা ‘ডোডোর গল্প’।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন