চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত এই ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে।
সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ নির্দেশ দেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।
এদিন সালমান শাহর মৃত্যুর ঘটনায় তার মা নীলা চৌধুরী দাখিল করা রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত এই আদেশ দেন। আদালত সালমান শাহর বাবা কমর উদ্দিনের করা অভিযোগ এবং ঘটনায় জড়িত হিসেবে উল্লেখিত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি বিবেচনায় নিয়ে হত্যার অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়েরের নির্দেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে রমনা মডেল থানা পুলিশ।
এলএনডি/এমআর






