‘ওয়ার ২’-এর ব্যর্থতা নিয়ে যা বললেন হৃত্বিক

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বড় বাজেট, তারকাখচিত কাস্ট, তবুও দর্শকের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’। ছবিটি মুক্তির আগে যতটা উত্তেজনা তৈরি হয়েছিল, মুক্তির পর তার বেশিরভাগই পরিণত হয় হতাশায়। মুক্তির প্রায় এক মাস পর অবশেষে ছবির প্রধান অভিনেতা হৃতিক রোশন এ বিষয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে নিজের চরিত্র ‘কাবির’ নিয়ে একটি দীর্ঘ পোস্টে হৃতিক জানান, ছবির শুটিং চলাকালীন থেকেই তিনি এক ধরনের অস্বস্তি ও শূন্যতা অনুভব করছিলেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, হৃতিক লিখেছেন, “কাবির চরিত্রে অভিনয় করা ছিল চমৎকার অভিজ্ঞতা। সবকিছু খুব সহজ মনে হচ্ছিল— যেন জানতাম ঠিক কী করতে হবে। কাজটা করলেই হলো, তারপর বাসায় ফেরা। কিন্তু শিল্পীর মনে যে অজানা চ্যালেঞ্জ বা অনিশ্চয়তা থাকা উচিত, সেটা যেন অনুপস্থিত ছিল।”

তিনি আরও লেখেন, “অয়ন মুখার্জির সঙ্গে কাজ করা ছিল আনন্দদায়ক অভিজ্ঞতা। তিনি দারুণভাবে পরিচালনা করেছেন, প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে সাজানো ছিল। তাই মনে হচ্ছিল, সফলতা নিশ্চিত। কিন্তু আমার ভেতরের এক অংশ বলছিল— সবটা যেন অতিরিক্ত নিখুঁত, অতিরিক্ত সহজ হয়ে যাচ্ছে।”

প্রায় ৪০০ কোটি রুপির বাজেটে নির্মিত ‘ওয়ার ২’ ছিল যশরাজ ফিল্মসের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প। এটি মূলত ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল, যার প্রথম পর্ব পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। দ্বিতীয় কিস্তির দায়িত্ব নেন অয়ন মুখার্জি।

ছবিটিতে হৃতিকের পাশাপাশি অভিনয় করেছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানিসহ আরও অনেকে। তবে এত তারকা ও বাজেট থাকা সত্ত্বেও দর্শককে মুগ্ধ করতে পারেনি ‘ওয়ার ২’।

২০২৫ সালের ১৪ আগস্ট মুক্তিপ্রাপ্ত ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৩৬৪ কোটি রুপি, যা বিশাল প্রযোজনা ব্যয়ের তুলনায় প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেনি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন