মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল সবখানেই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। গত বছর আইনজীবীর পোশাকে তার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনায় আসেন তিনি।
ক্লিপটিতে দেখা যায়, ব্যারিস্টার সুমনের পেছনে দাঁড়িয়ে আছেন পিয়া, আর ক্যামেরায় ধরা পড়ে তার মুচকি হাসি। সেই এক ঝলক হাসিই রাতারাতি তাকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসে। বিষয়টি ঘিরে অসংখ্য মিম, রিলস ও ভিডিও তৈরি হয়। তবে পিয়া জানান, এ কারণেই তাকে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, “আমি নিজেও জানি না কীভাবে তখন হাসলাম। কিন্তু সেই হাসি ভাইরাল হওয়ার পর বিশেষ করে ৫ আগস্টের পর আমাকে যে ভোগান্তি পোহাতে হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।”
উল্লেখ্য, পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ২০০৮ সালে র্যাম্প মডেল হিসেবে পেশাজীবন শুরু করেন। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি প্রতিযোগিতায় বিজয়ী হন। বর্তমানে তিনি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় রয়েছেন।
এলএনডি/এমআর






