ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যদি মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চলতেই থাকে, তাহলে আগামী বছর আমি গাড়ির ট্যাক্স দেব না।”
তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেছেন, রাজধানীর যানজট বাড়ার অন্যতম কারণ এসব ব্যাটারিচালিত রিকশা। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায় বলে অনেকে মন্তব্য করেছেন।
তবে অন্য অংশের মতামত ভিন্ন। তাদের দাবি, এসব রিকশার সংখ্যা নিয়ন্ত্রণ করতে সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। কারো জীবিকা বন্ধ করে সমাধান খোঁজার বদলে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করাই হবে টেকসই সমাধান।
এলএনডি/এমআর






