তৌহিদ আফ্রিদির প্রেমের সম্পর্ক ছিল কেয়া পায়েলের সঙ্গে

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ব্যক্তিজীবন নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন তার বন্ধু রাহী। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে আফ্রিদির প্রেমের সম্পর্ক ছিল।

রাহীর ভাষায়, “আমি শুনেছি পায়েল আপুর সঙ্গে আফ্রিদির সম্পর্ক ছিল। অনেক আগেই এ বিষয়টি শোনা গিয়েছিল।”

আফ্রিদির নাম অতীতে অভিনেত্রী দিঘীর সঙ্গেও জড়িয়েছিল। তবে তিনি সবসময় সম্পর্কের বিষয়টি ‘বন্ধুত্ব’ বলে উড়িয়ে দিতেন। পরবর্তীতে কেয়া পায়েলের সঙ্গেও তার ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পরে রিসা নামের এক তরুণীকে বিয়ে করেন আফ্রিদি। গত বছরের নভেম্বরে তাদের বিয়ে সম্পন্ন হয়। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটক হওয়ার সময় আফ্রিদি জানাচ্ছেন— তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

বিবাহিত জীবনের এক বছর না পেরোতেই নানা বিতর্ক ও বিপর্যয়ের মুখে পড়েছেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন