‘আই লাভ ইউ’ আমার ভালো লাগে না : সাদিয়া আয়মান

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান নাটকের পাশাপাশি বিজ্ঞাপন ও ওয়েব সিরিজেও কাজ করেছেন এবং বেশ প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে ওয়েব সিরিজ ‘তাকদীর’ এ তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কাজের অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়েও খোলামেলা কথা বলেছেন। সেখানে প্রেম, ভালোবাসা ও সম্পর্ক প্রসঙ্গও উঠে এসেছে।

সাদিয়া জানান, “আই লাভ ইউ” কথাটা আমার কাছে খুব একঘেয়ে লাগে। পছন্দের কথা ভিন্নভাবে, সুন্দরভাবে প্রকাশ করা উচিত। কেউ যদি সরাসরি প্রপোজ করে বলে ‘আই লাভ ইউ’, সেটা আমার কাছে ভালো লাগে না।”

তিনি আরও বলেন, “আমার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে বিয়ে আছে। কিন্তু গার্লফ্রেন্ড-গার্লফ্রেন্ড ব্যাপারটা একেবারেই আমার পছন্দ নয়।”

অভিনয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাদিয়া জানান, একজন শিল্পীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধারাবাহিকভাবে টিকে থাকা এবং মানসম্মত কাজ করে যাওয়া। তার ভাষায়, “ভালো কাজ ছাড়া এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। সচেতনভাবে গল্প বেছে নেওয়া আর কাজের প্রতি শতভাগ নিবেদনই শিল্পীর সাফল্যের মূল চাবিকাঠি।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন