দেব-শুভশ্রী জনপ্রিয় জুটি কেন, জানেন না দেব নিজেও

Liberty News Desk

টালিউডের রোমান্টিক সিনেমার পর্দায় একসময় দেব-শুভশ্রী নামটিই ছিল দর্শকের কাছে বিশেষ আবেগের প্রতীক। মাত্র ছয়টি ছবিতে একসঙ্গে অভিনয় করেও তারা গড়ে তুলেছিলেন এক অনন্য নস্টালজিয়া। সময়ের ব্যবধানে দু’জন আলাদা পথে হাঁটলেও, এখনো তাদের নাম উচ্চারিত হলে দর্শক হৃদয়ে বাজে করতালির শব্দ।

কিন্তু এই অমলিন জনপ্রিয়তার রহস্য কী? দেব বলেন, তিনি নিজেও উত্তর জানেন না।

সংগীত বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দেব খোলামেলা বলেন, “এই প্রশ্ন আসলে দর্শকের কাছে করা উচিত। কারণ জুটি তৈরি করেন দর্শকরাই। শুভশ্রীর এখন সংসার আছে, সে খুশি। আমিও আমার জায়গায় সন্তুষ্ট। তারপরও আজও দেব-শুভশ্রী নাম শুনলেই এত উদযাপন হয়—আমাদের কাছেও তা বিস্ময়কর।”

তার বিশ্বাস, এই জুটির প্রতি ভালোবাসা সময়কেও অতিক্রম করবে। দেবের ভাষায়, “আমার মনে হয়, পঞ্চাশ বছর পরেও যদি আমরা দর্শকের সামনে আসতাম, একই রকম উচ্ছ্বাস দেখা যেত। এই প্রশ্নের আসল উত্তর হয়তো শুভশ্রীর কাছেই ভালোভাবে পাওয়া যাবে।”

দেব মনে করেন, বিষয়টি শুধু ভালোবাসা নয়, বরং এক উদযাপন। তার ভাষায়, “এটা শুধু ভালোবাসা নয়, দর্শকরা আমাদের সেলিব্রেট করেন।”

দীর্ঘ বিরতির পর ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে আবার বড় পর্দায় ফিরেছে এই জনপ্রিয় জুটি। ৯ বছর আটকে থাকার পর মুক্তি পাওয়া ছবিটি প্রমাণ করেছে—কিছু জুটি শুধু জনপ্রিয় হয় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়ে ওঠে কিংবদন্তি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন