শাকিব ও শেহজাদ : বুবলীর আবেগঘন পোস্ট

Liberty News Desk
ফাইল ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কমতি নেই। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন চললেও সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে তাদের পরিবার।

কিছুদিন আগে বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খান ও তাদের একমাত্র ছেলে শেহজাদ খান বীরের কয়েকটি ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। এর মধ্যে সর্বশেষ পোস্টে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে জড়িয়ে ধরে আছেন শাকিব খান। দু’জনের চোখে সানগ্লাস, মুখে হাসি— যা বাবা-ছেলের নিখাদ ভালোবাসার এক অনন্য দৃশ্য। ছবির ক্যাপশনে বুবলী লেখেন, “পৃথিবী ভ্রমণ, ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা, আমেরিকা” এবং সঙ্গে একটি হৃদয়ের ইমোজি যোগ করেন। ছবিটি ভাইরাল হওয়ার পর ভক্তদের শুভেচ্ছা ও প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

জানা যায়, ২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব খান ও শবনম বুবলী। তাদের সংসারে জন্ম নেয় পুত্রসন্তান শেহজাদ খান বীর। যদিও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে অনেক পরে। এর পর থেকেই তাদের সম্পর্কে ভাঙনের খবর শোনা যায়। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে শাকিব খান জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার আর দাম্পত্য সম্পর্ক নেই, তবে সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন