গত ৬ আগস্ট ছিল বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবনে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও খ্যাতিমান সংগীতশিল্পী বেবী নাজনীন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি এবং ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মানদ্ বানুর সঙ্গে কুশল বিনিময় করেন ও তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৪ সালের ১০ নভেম্বর দেশে ফেরেন ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত এই শিল্পী। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে তার পেশাগত কর্মকাণ্ডে নানা বাধা সৃষ্টি হয় বলে তিনি দাবি করেন। দেশে ফিরে তিনি আবারও স্টেজ পারফরম্যান্স ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছেন।
এলএনডি/এমআর






