‘দ্য ওডিসি’ মুক্তির বাকি এক বছর, এর মধ্যেই টিকিট বিক্রি শুরু

Liberty News Desk
ফাইল ছবি

অস্কারজয়ী ‘ওপেনহাইমার’ দিয়ে হলিউডে বক্স অফিসে ঝড় তোলা ক্রিস্টোফার নোলান এবার ফিরছেন নতুন সিনেমা নিয়ে। হোমারের বিখ্যাত প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে নতুন এ সিনেমার নাম ‘দ্য ওডিসি’, যা ইতোমধ্যে সিনেমাটির প্রচার শুরু করে দিয়েছে ইউনিভার্সেল পিকচারস। হোমারের বিখ্যাত মহাকাব্য থেকে অনুপ্রাণিত এ সিনেমাটি আগামী ২০২৬ সালের ১৭ জুলাইয়ে মুক্তি পাবে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে— ইতোমধ্যে এ সিনেমার টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।

‘দ্য ওডিসি’ সিনেমার মূল চরিত্র ইথাকার রাজা ওডিসিয়াসের ভূমিকায় থাকছেন ম্যাট ডেমন। আরও থাকছেন টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনের মতো তারকারা।

সবচেয়ে চমকপ্রদ খবর হচ্ছে— মুক্তির এক বছর আগেই চলতি বছরের ১৭ জুলাই থেকে শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি, যা হলিউডে এই প্রথম নজিরবিহীন ঘটনা। তবে এর পেছনে বিশেষ একটি শর্ত রয়েছে। শুধু আইম্যাক্স ৭০ এমএম স্ক্রিন রয়েছে, এমন প্রেক্ষাগৃহেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। অন্যান্য ফরম্যাটের জন্য মুক্তির কয়েক মাস আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন